সীমান্তের দুই দেশের একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

আসিফ আকবর বলেন, ‘আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকতো তাহলে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেত।’   

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা থাকা দুই দেশ ভারত ও মিয়ানমারকে ইঙ্গিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, ‘একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা।’

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় সভায় আসিফ এ কথা বলেন।

বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেন, ‘বাচ্চারা খেলাধুলায় আসুক, যেন মাদকাসক্ত না হয়। কারণ আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের বর্ডার। একটি পাঠায় ফেনসিডিল আরেকটি পাঠায় ইয়াবা।’

এ সময় আসিফ আকবর বলেন, ‘আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেত।’  

বিসিবির এই পরিচালক বলেন, ‘প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট গত ১০ বছর থেকে হচ্ছে। যেটার কোনো আউটকাম আমরা খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি।’

ঠাকুরগাঁও স্টেডিয়ামে মতবিনিময় সভায় ক্রেস্ট গ্রহণ করছেন আসিফ আকবর। ছবি: ইনডিপেনডেন্ট

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সভাপতি রাশেদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম ও বিসিবির আম্পায়ার সাকির উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর