ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে সমাজসেবা কর্মী নিহত

বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের খুটিয়াটলী এলাকায় এ দুর্ঘটনা হয়।  

 

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মাহবুব আলম দুলাল নামে এক সমাজসেবা কর্মী নিহত হয়েছেন। এ সময় খাইরুল ইসলাম নামে আরও একজন আহত হন।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের খুটিয়াটলী এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহত মাহবুব আলম দুলাল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মধ্য কাদসুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আর আহত খাইরুল সদর উপজেলার ভেলাজান এলাকার বাসিন্দা। নিহত মাহবুব আলম দুলাল রাণীশংকৈল সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী আর আহত খাইরুল একই অফিসের সুপারভাইজার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে রাণীশংকৈল সমাজসেবা অফিসে আসছিলের মাহবুব ও খাইরুল আর রাণীশংকৈল থেকে একটি কাভার্ডভ্যান বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষে মাহবুব ও খাইরুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহবুব আলম দুলালকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর খাইরুল বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় সমাজসেবা অফিস থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর ড্রাইভার পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করা হয়েছে।’ 

 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর