পঞ্চগড়ে ট্রাকচাপায় গৃহবধূ নিহত , বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

পঞ্চগড়ে ট্রাকের চাপায় রিনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম (৫৩)। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

পঞ্চগড়ে ট্রাকের চাপায় রিনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম (৫৩)। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

মঙ্গলবার দুপুরের দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত রিনা দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনের সড়কে একটি স্পিড ব্রেকারে (গতি রোধক) ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান তারা। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা। 

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ হস্তান্তরসহ সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর