পঞ্চগড়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা আরও দুই থেকে তিন দিন থাকতে পারে।

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা। দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি।

রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে অন্য দিনের মত বৃহস্পতিবারও ভোরের দিকেই সূর্যের দেখা মেলে।

স্থানীয়রা বলছেন, ভোরের থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এই আবহাওয়া পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে নেমে এলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর