দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোরশেদ, সম্পাদক সুলতান 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মোরশেদ উর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দীপ্ত টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ।

এছাড়াও সভাপতি, সহ-সভাপতি পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ এস এম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির মনজুর আলী শাহ, কোষাধ্যক্ষ পদের নাগরিক টেলিভিশনের আবুল কাশেম ফজলুল হক এবং  নির্বাহী সদস্য পদে মাই টিভির জেলা প্রতিনিধি সত্যেন্দ্রনাথ চ্যাটার্জি মুকুল এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল রায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচন পরিচালনার কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু। সদস্য ছিলেন আইনজীবী তাপস পাল ও দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু। 

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর