পঞ্চগড়ে তিনদিন সূর্যের দেখা নেই, ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত 

দিনের আলোয় সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম

পঞ্চগড়ে দিনের তাপমাত্রা অল্প বাড়লেও আবারও কমেছে রাতের তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা এলাকা। দিনেও হালকা কুয়াশার কারণে তিনদিন ধরে সূর্যের দেখা নেই। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। তেঁতুলিয়াসহ জেলার আশপাশের এলাকায় বিকেলের পর শুরু হয় ঘনকুয়াশা। রাত গভীর হওয়ার সঙ্গে বেড়ে যায় কুয়াশার দাপট। রাতভর শিশিরের মতো কুয়াশা ঝড়ে। 

বৃহস্পতিবার সকাল ৯টায় দিনের (সর্বনিম্ন) তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা অল্প বেড়ে ১৬ দশমিক ৫ ডিগ্রি থেকে রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি। 

মঙ্গলবার থেকে টানা তিনদিন ধরে ঘনকুয়াশায় ঢেকে রয়েছে তেঁতুলিয়া। দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। দিনের আলোয় সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। 

তেঁতুলিয়া উপজেলা সদরের তালমা এলাকার ইজিবাইক চালক ফয়জুল ইসলাম বলেন, 'ঠান্ডার জন্য কেউ গাড়িতে ওঠে না। আমাদের আয় কমে গেছে। সারাদিন ৩০০ টাকাও ইনকাম হয় না। খুব কষ্টে আছি।' 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, 'বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।' 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর