পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রার রেকর্ড ৮.৬

পঞ্চগড়ে আবারও দিন ও রাতের তাপমাত্রা কমেছে। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই। এর মধ্যে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল-সন্ধ্যা ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই জেলায়। 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

পঞ্চগড়ে আবারও দিন ও রাতের তাপমাত্রা কমেছে। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই। এর মধ্যে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল-সন্ধ্যা ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই জেলায়। 

মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা (রাতের) ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি। তবে সন্ধ্যার পর থেকে শুরু হয় চলতি শীত মৌসুমের তৃতীয় দফার শৈত্যপ্রবাহ। 

এর আগে ১০ ডিসেম্বর সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের মাধ্যমে শুরু হয় চলতি শীত মৌসুমের ১ম দফায়  মৃদু শৈত্যপ্রবাহ। এরপর টানা নয় দিন বয়ে চলে এই শৈত্যপ্রবাহ। এরপর ১ ও ২ জানুয়ারি বয়ে যায় দ্বিতীয় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবারও নেমে যায় ১০ ডিগ্রির নিচে। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানায়, জানুয়ারির শুরু থেকেই এই এলকায় শীত বেড়ে যায়। গত তিন দিন ধরে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। দিনভর হালকা কুয়াশার সাথে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনে ঠিকঠাক সূর্যের মুখ দেখা যায় না। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝড়েছে। দিনের আলোতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের থেকে গ্রামাঞ্চলের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দেয় খেটে খাওয়ার মানুষের মধ্যে।। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর