সপ্তাহজুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে টানা ১০ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তেঁতুলিয়ায় টানা ৭ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

টানা ১০ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে পঞ্চগড়ে। আর টানা সাতদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে এ জেলায়।

বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন (রাতের) তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ০ ডিগ্রি। সর্বোচ্চ (দিনের) তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি।

এর আগে, ৬ জানুয়ারি সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় চলতি শীত মৌসুমের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এর পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ এর মধ্যেই ওঠা-নামা করছে। আর ৯ জানুয়ারি থেকে টানা সাত দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

স্থানীয়রা জানান, শৈত্যপ্রবাহের ফলে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় বিকেলের পর থেকে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। কনকনে শীত থাকে সকাল ১০টা পর্যন্ত। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধির ফলে গরম অনুভূত হয় বিকেল পর্যন্ত। অব্যাহত মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে রাতভর টিপটিপ করে কুয়াশা ঝরে। কৃষি শ্রমিকসহ সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষেরা সকালের কনকনে শীতে চরম ভোগান্তির মধ্য দিয়ে দিন পার করছে।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর