দুর্বল মানুষ দিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন হয় না: ফাহাম আব্দুস সালাম 

দুর্বল মানুষ দিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের জামাতা লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। রোববার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এই বক্তৃতার আয়োজন করা হয়।

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

দুর্বল মানুষ দিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের জামাতা লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। রোববার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এই বক্তৃতার আয়োজন করা হয়।

বাংলাদেশ রিসার্চ ইনষ্টিটিউট ফর ডেভলপমেন্টের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে ‘বাংলাদেশের ভবিষ্যত’ শীর্ষক যৌথ বক্তৃতা অনুষ্ঠিত হয়।

এ সময় ফাহাম আব্দুস সালাম বলেন, ‘দুর্বল মানুষ দিয়ে খুব শক্তিশালী রাষ্ট্র গঠন হয় না। এটা একটা অসম্ভব কাজ। সেই রাষ্ট্র শক্তিশালী যে রাষ্ট্রের মানুষগুলো শক্তিশালী। যে জায়গার মানুষদের বিজল্ভ আছে আমাদের সেই জাগায় পৌঁছাতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন–আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ্ মির্জা, ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মুহাম্মদ শহীদ উজ জামান।

ফাহাম আব্দুস সালাম বলেন, ৫ আগস্ট এর পর যে ল অ্যান্ড অর্ডার ভেঙে গিয়েছিল তা এখনও ঠিক হয়নি। যে কারণে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, যারা চাচ্ছে নির্বাচন ভন্ডুল করতে বা পেছাতে।

তিনি আরও বলেন, সমাজ গবেষণায় দেখা গিয়েছে সাধারণ মানুষরাই নেতা হিসেবে দুস্ট লোককে বেছে নেয়। কারণ তারা রাজনীতি সম্পর্কে সচেতন নয়। স্থানীয় চাওয়া পাওয়া পূরণের জন্য তারা  ক্ষমতাসীল লোককে বেছে নেয়। কিন্তু একজন এমপির স্থানীয় উন্নয়ন করা কাজ নয়। তার কাজ দেশের নীতি নির্ধারণ তৈরি করা। আগামী বাংলাদেশ সুন্দর করতে হলে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

এ সময় যুব সমাজকে ৮ ঘণ্টা কাজ করারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে দেশের ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও সমাজ গঠনে সম্মিলিত চিন্তা ও মননশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর