নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে স্মার‌‌‌কলিপি 

জাতীয় শিশু নীতি- ২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখার নেতারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে এই স্মারকলিপি দেয়।

অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন– সংগঠনের সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় শিশু নীতি- ২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকাণ্ড বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনাসহ চার দফা দেওয়া হয়‌।

অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন, ‘নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক।’

স্মারকলিপি গ্ৰহণকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর