হাতীবান্ধায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৭

হাতীবান্ধা থানা পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল।

রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিররহাট–১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর মহিলা কর্মীরা হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা করছিল। এ সময় তারা ওই এলাকার বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের এক কর্মীর বাড়িতে প্রচারণা করতে গেলে প্রথমে তাদের বাঁধা দেওয়া হয়। যা নিয়ে শুরু হয় বিতর্ক।

এর একপর্যায়ে খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল ও লাঠির আঘাতে অন্তত ৭ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৪/৫ টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পাটগ্রামে নির্বাচনী কর্মশালা শেষে নিজ নিজ কার্যালয়ে ফিরছিলেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার ও পুলিশ সুপার আসাদুজ্জামান। খবর পেয়ে তারাও তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের নারী কর্মীরা দৈনন্দিন কাজের অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে প্রচারনা করছিলেন। বিএনপির কর্মীরা তাদেরকে বাড়িতে আটকিয়ে রেখে মারপিট করে ত্রাস সৃষ্টি করে। অবরুদ্ধ নারী কর্মীদের উদ্ধার করতে কয়েকজন নেতাকর্মী গেলে তাদেরকেও আটকিয়ে মারপিট করা হয়। এতে আমার ৫/৬ জন কর্মী আহত হয়েছেন। বেশ কয়েকটি মোটররসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।’

অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, ‘প্রতিপক্ষ জনসমর্থন হারিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে। জামায়াতের কর্মীরাই প্রথম বিএনপির কর্মীদের উপর আক্রমণ করেছে।’

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমান উল্লা বলেন, ‘বিএনপি–জামায়াত কর্মীদের প্রচারণা নিয়ে বিতর্ক থেকে সংঘর্ষ হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেননি।’

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘রিটার্নিং অফিসারসহ ঘটনাস্থলে রয়েছি। ইট–পাটকেলের আঘাতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আমরা এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি।’

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর