ইসলামী আন্দোলন জয়ী হলে দেশে দুর্নীতির অস্তিত্ব থাকবে না: রেজাউল করিম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

বাংলাদেশে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর কোনো দুর্নীতি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও প্রশাসনসহ রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি বন্ধ হলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে রংপুর মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মুফতি রেজাউল করিম বলেন, ‘আজ দেশের মানুষ দুর্নীতিতে অতিষ্ঠ। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে চাকরি, চিকিৎসা, কৃষি সহায়তা- সবখানেই ঘুষ ও অনিয়ম। এই দুর্নীতিবাজ রাষ্ট্রব্যবস্থা দিয়ে কখনোই জনগণের কল্যাণ সম্ভব নয়। ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে, আর ইসলামী আন্দোলন নির্বাচন করে দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করার জন্য। আমরা ক্ষমতার লোভে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি।’ 

জামায়াত প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘জামায়াত তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে। শরীয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্নে তারা আপস করেছে। ফলে ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল, যারা আপসহীনভাবে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।’  

তিনি বলেন, ‘ইসলামী শাসনব্যবস্থায় শাসক ও জনগণ সবাই আইনের আওতায় থাকবে।কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না।“যখন শাসক আল্লাহকে ভয় করবে, তখন রাষ্ট্রে দুর্নীতি, লুটপাট ও অবিচার থাকবে না।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু। তিনি বলেন, ‘দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে।এবার ইসলামী আন্দোলনের প্রার্থীদের নির্বাচিত করে জনগণ একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে চায়।’ 

রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে শিক্ষা হবে নৈতিকতাভিত্তিক, চিকিৎসা হবে সাশ্রয়ী ও মানবিক, কৃষক পাবে ন্যায্য মূল্য এবং প্রশাসনে প্রতিষ্ঠিত হবে জবাবদিহিতা। সমাবেশ শেষে নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর