নীলফামারীতে আবু সাঈদ চত্বরে বিলবোর্ড টানানো নিয়ে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

নীলফামারী-৩ আসনে নির্বাচনি প্রচারণার বিলবোর্ড টানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে জলঢাকা পৌরসভার আবু সাঈদ চত্বরে এই ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত চলে দুপক্ষের টানটান উত্তেজনা।

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

নীলফামারী-৩ আসনে নির্বাচনি প্রচারণার বিলবোর্ড টানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে জলঢাকা পৌরসভার আবু সাঈদ চত্বরে এই ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত চলে দুপক্ষের টানটান উত্তেজনা।

স্থানীয়রা জানান, শুরুতে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। কিছুক্ষণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। পরে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
 
বিএনপি কর্মীদের অভিযোগ, রাত ৯টার দিকে আবু সাঈদ চত্বরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড লাগাতে গেলে জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী শরিফুল ইসলাম বাবু অভিযোগ করেন, গতকাল রাত ৯টার দিকে আবু সাঈদ চত্বরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড লাগাতে গেলে জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা চালায়। 

অন্যদিকে জামায়াতে ইসলামীর জলঢাকা ভারপ্রাপ্ত উপজেলা আমির আলহাজ কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত প্রার্থীর বিলবোর্ডের ওপর বিএনপি প্রার্থীর বিলবোর্ড লাগাতে চেষ্টা করে। উপস্থিত জামায়াত কর্মীরা বিএনপি কর্মীদের বাধা দিলে বিএনপি কর্মীরা জামায়াত কর্মীদের ওপর হামলা করে।  

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর