২২ বছর পর নীলফামারীতে আসছেন তারেক রহমান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২২ বছর পর উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার দুপুরে নীলফামারী পৌর মাঠে অনুষ্ঠিতব্য এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির শীর্ষ এই নেতা। 

তারেক রহমানের বহুল-প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উচ্ছ্বাস-উদ্দীপনায় মুখর হয়ে উঠেছে দলের কর্মী ও সমর্থকরা, শহর জুড়ে আয়োজন করা হয়েছে স্বাগত মিছিল। 

তার আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সভাস্থল এলাকা নুতন সাজে সজ্জিত করা হয়েছে। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্রুত গতিতে এগিয়ে চলছে মঞ্চ নির্মাণ কাজ। বাঁশ ও কাঠের অবকাঠামো নির্মাণের পাশাপাশি সাউন্ড সিস্টেম, ব্যানার ও আলোকসজ্জার কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্য। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আছে গোয়েন্দা সংস্থাগুলোও। 

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, শনিবার দুপুর ১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন। তাঁর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। 

তিনি বলেন, 'দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি, জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে।' তারেক রহমানের আগমনকে আনন্দের ও গর্বের বলে উল্লেখ করেন তিনি। 

মীর সেলিম ফারুক আরও বলেন, 'আমরা প্রত্যাশা করছি, তিনি নীলফামারীসহ উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে পরিচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশাবাদী বার্তা শুনতে চাই।' 

প্রসঙ্গত, শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১১টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।  

পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে নীলফামারী বড় মাঠের উদ্দেশে রওয়ানা হবেন। নীলফামারীর জনসভা শেষে দুপুর ২টার দিকে তিনি দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় অংশ নেবেন। সেখানে বক্তব্য প্রদান শেষে বিকেল ৩টার দিকে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর