সারজিসের কর্মী-সমর্থকদের সাথে বিএনপি’র সংঘর্ষ, আহত অন্তত ১৩

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

পঞ্চগড়ে ব্যানার ছেড়াকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী সারজিস আলমের কর্মী-সমর্থকদের সাথে বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে পঞ্চগড়-১ আসনের (তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর উপজেলা) আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়ায় রাস্তার উপর টাঙানো নির্বাচনী ব্যানার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।  

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৭ জন চিকিৎসাধীন আছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরই ১১ দলের প্রার্থী সারজিস আলমসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর