গণনায় মিলল ৭৪ লাখ টাকা, জিজ্ঞাসাবাদে অসুস্থ জেলা জামায়াত আমির বেলাল

নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের টাকা গণনা করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের সময় অসুস্থবোধ করায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের টাকা গণনা করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের সময় অসুস্থবোধ করায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা

ওসি জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা টাকা গণনা করা হয়েছে। গণনায় ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। এইটা ব্যবসায়ীক টাকা বলে দাবি করেছেন বেলাল উদ্দিন। 

এই টাকার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, জব্দ করা হবে কিনা তা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদ করার সময় বেলাল উদ্দিন অসুস্থ বোধ করেন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তাঁর ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থের বিষয়টি নজরে আসে। এত বড় অঙ্কের টাকা বহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে বেলাল উদ্দিনকে আটকের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি।

তাঁর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগে কত টাকা আছে–জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তাঁর গার্মেন্টস ব্যবসার টাকা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর