ভোটের প্রাক্কালে চাঁদাবাজির অভিযোগ সারজিসের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ এএম

বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন পঞ্চগড়-১ আসনের (তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর) ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী সারজিস আলম। 

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পঞ্চগড় পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান রিলু চাঁদাবাজির শিকার হয়েছেন।

সারজিস আলম বলেন, প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিচ্ছি। চাঁদাবাজির সব প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু কিছু পেজ ও আইডি থেকে আপনারা যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তা সময়ের সাথে সাক্ষী হয়ে থাকবে। এভাবে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে ধীরে ধীরে ফ্যাসিস্ট তৈরি হয়। কোনোদিন আপনাদের কাছ থেকে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ চাই না। মেইনস্ট্রিম মিডিয়াকে সত্যটা ক্যারি করা উচিত।

এনসিপি নেতা সারজিস আলম বুধবার রাত ১১টার পরে তার দলের নেতা আমিনুর রহমান রিলুর লিচুতলার বাড়িতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাড়ির সামনে জড়ো হয়। তারা দাবি করেন, ভেতরে টাকার বস্তা আছে। এই প্রেক্ষিতে আলতাফ হোসেন রুবেল নামের সাবেক এক ছাত্রদল নেতাকে ভেতরে নিয়ে গিয়ে সব দেখানো হয়। পরে তিনি বাইরে এসে এমন কোন কিছু পাননি বলে জানান। 

এসময় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

এরপর সারজিস আলম গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে রাত আড়াইটার দিকে এনসিপি'র দলীয় কার্যালয়ে যান।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর