গাইবান্ধায় কেন্দ্রে দাঁড়িপাল্লার ভোট চাওয়ায় আনসার সদস্য প্রত্যাহার 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাঁকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাঁকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।

কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন। 

ভোট দিতে আসা কয়েকজন ভোটারও অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাছে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছিল। 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ অব্যাহত থাকে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।’ 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর