গাইবান্ধা-২ আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু। অন্তত ৩০টি কেন্দ্রে অগ্রিম স্বাক্ষর ও ভোটে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানান তিনি।

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন মো. আনিসুজ্জামান খান বাবু। তিনি ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

আজ শনিবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মো. আনিসুজ্জামান খান বাবুর সঙ্গে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান অভিযোগ করেন, কমপক্ষে ৩০টি কেন্দ্রে ভোট শুরুর আগেই তাঁর ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা স্বাক্ষর নিয়েছেন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ ধরনের অনিয়মের তথ্য পান এবং কয়েকটি কেন্দ্রে অগ্রিম ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার বিষয়টিও তাঁর নজরে আসে।

তিনি আরও অভিযোগ করেন, দুপুর দুইটার পর নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু সদস্য তাঁর সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এসব অনিয়মের মাধ্যমে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করে তাকে পরাজিত করা হয়েছে।

বিএনপির এই প্রার্থীর দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে তদন্ত করতে হবে এবং ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ আসনের সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে হবে।
 

 

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর