গাইবান্ধায় কারাবন্দি উপজেলা আ. লীগ সভাপতির মৃত্যু

‘লিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি একবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরেছিলেন।’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারাবন্দি শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণ মারি গ্রামের মৃত জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘২০২৫ সালে ১৮ অক্টোবর থেকে লিপন গাইবান্ধা সদরের একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। আনকন্ট্রোল ডায়াবেটিস ও হৃদরোগ নিয়েই তিনি কারাগারে আসেন।’

জেল সুপার আরও বলেন, ‘লিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি একবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরেছিলেন।’

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, ‘শনিবার হঠাৎ রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান তিনি।’

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর