ঠাকুরগাঁও পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামের দুইজন নিহত হয়েছেন। রোরবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ও শনিবার রাতে আউলিয়াপুর ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামের দুইজন নিহত হয়েছেন। রোরবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ও শনিবার রাতে আউলিয়াপুর ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের পেছনের চাকায় মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অন্যদিকে শনিবার রাতে সদর উপজেলার ভুল্লি থানার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর