ওসিসহ থানার পুলিশকে মারধরের অভিযোগ যুব জামায়াত নেতার বিরুদ্ধে

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্রসহ পলাশবাড়ী থানায় যান এবং ওসির সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে সেখানে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে...

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–সহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ৯ জনের নামের মামলা হয়েছে। এ মামলায় পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নাম রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশকে মারধর করা হয়।

এ ঘটনার সময় উপস্থিত থাকা তৌহিদুল ইসলাম কানন নামে এক সংবাদকর্মীকে আটকের পর তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তিনি দৈনিক গণকন্ঠের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্রসহ পলাশবাড়ী থানায় যান এবং ওসির সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে সেখানে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

পুলিশের দাবি, যুব জামাতের নেতা থানার ওসিকে তাৎক্ষণিকভাবে অমীমাংসিত একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন। কিন্তু ওসি বিষয়টি করতে পারেন না এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসিকে চাপ প্রয়োগ করতে থাকেন। এতেও শেষ পর্যন্ত ওসি রাজি না হলে ওই নেতাসহ তার সঙ্গে থাকা যুবকেরা ওসির ওপর চড়াও হন। এক পর্যায়ে ওসিকে আক্রমণসহ মারধর করেন। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে একাধিক পুলিশকে মারধর করা হয়। পরে আহত পুলিশ সদস্যরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অভিযুক্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী বলেন, ‘পুলিশ সদস্যদের ওপর মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছিল। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সিসি ফুটেজ প্রকাশের বিষয়ে সহকারী পুলিশ সুপার এবিএম রশিদুল বারী বলেন, ‘পর্যালোচনা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হাইকোর্টের রায়ের ১০ বছর পর এবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি চলছে। রোববার পেপারবুক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সর্বোচ্চ...
ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। শনিবার রাতে ফকির বাড়ি এলাকার একটি মুদি দোকানে অবস্থান করছিল...
২০১৮ সালে বিলুপ্ত ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু স্থানীয়দের কোন কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের অভাব ও...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। রোববার সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী মাসেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এটি...
লোডিং...

এলাকার খবর