৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ   

নীলফামারীতে শ্রমিকদের কারাদণ্ডের প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ। পার্বতীপুর ডিপো থেকে উত্তোলন বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে।

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। এতে রংপুর বিভাগের অন্তত ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশে একটি ট্যাংকলরি রওনা দেয়। পথে নীলফামারীর রেলগেট এলাকায় গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও তার সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্যাংকলরিটি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক ও সহকারীসহ তিন জনকে আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এই ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং দ্রুত শাস্তি প্রত্যাহার করতে হবে।


 

 

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি। আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর