বগুড়ায় গরমে রিকশাচালকের মৃত্যু, হিটস্ট্রোক বলে ধারণা

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

প্রচণ্ড গরমে বগুড়ায় আবু সামাদ নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সামাদ সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথে বকশীবাজার মোড়ে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় রিকশা থামিয়ে বসে পড়লে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সহায়তার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বগুড়া আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর