লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহতের ১৭ ঘণ্টা পর মরদেহ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গুলিতে নিহতের ১৭ ঘণ্টা পর আলী হোসেন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গুলিতে নিহতের ১৭ ঘণ্টা পর আলী হোসেন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বুধবার রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি বিওপি সীমান্তের পিলার ৮৬৮/৩ এলাকা দিয়ে বাংলাদেশ পুলিশের সহায়তায় নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতের মাথাভাঙ্গা থানা-পুলিশ। এ সময় ধবলগুড়ি বিওপি কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম এবং বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার এসি রাজেশ কুমার যাদব উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধবলগুড়ি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের গুলিতে আলী হোসেন নিহত হন। পরে তাঁর মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। নিহত আলী হোসেন ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় চোরাচালানিদের সহায়তায় ৭-৮ জনের একটি দল শূন্যরেখায় অবস্থান করে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে বিএসএফ সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। পরে দলটি প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে আবার গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আলী হোসেন। অন্যরা পালিয়ে এলেও তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার দুপুরে ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে এ ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সৌরভ।

বিএসএফ কমান্ড্যান্ট বিজিবিকে জানান, নিহত ব্যক্তি তালিকাভুক্ত চোরাচালানকারী ছিলেন এবং তিনি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় এক বিএসএফ সদস্যকে আঘাত করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত নেওয়া হয়েছে।

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর