পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে পালিয়ে গেল গরু চোর!

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে গেছেন এক আসামি। বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় ঘটনা হয়।

পলাতক আসামির নাম রাসেল ইসলাম (৩৩), তিনি তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর বলে জানায় পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা সূত্র জানায়, রাসেলকে গ্রেপ্তার করতে বাড়ি ঘেরাও করলে থানার পুলিশ সদস্য বনমালি রায়ের (৩০) মাথায় আঘাত করে ফাটিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক কৃষকের দুটি গরু চুরি হয়। পরে গরুর মালিক শরিফ উদ্দিন অভিযুক্ত রাসেলের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাসেলকে গ্রেপ্তারের জন্য তার বাড়ি ঘেরাও করে। আসামি ঘরের দরজা লাগিয়ে অবস্থান করছে– এমন তথ্যের ভিতিতে  দরজার সামনে ছিলেন পুলিশ সদস্য বনমালী। এসময় আসামি রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্য বনমালি রায়ের মাথায় আঘাত করে পালিয়ে যান।

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা বলেন, ‘আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘আসামি রাসেল একজন তালিকাভুক্ত কুখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরিসহ গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে আসামির নামে আরও একটি গরু চুরির মামলা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে ৮-১০ জন পুলিশের একটি দল তার বাড়িতে যায়। আমাদের একজনের মাথায় আঘত করে সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে আমাদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর