লালমনিরহাটে আসার পথে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় নেওয়ার প্রস্তুতি

লালমনিরহাট সফরে যাওয়ার পথে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে সেনানিবাসে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

দুদিনের সফরে লালমনিরহাটে আসার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  নেওয়ার কথা রয়েছে।

জানা যায়, নিজ এলাকা লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে এ সফরে আসছিলেন মন্ত্রী। তবে সৈয়দপুর বিমানবন্দরে বিমান থেকে নামার পরই হঠাৎ শারীরিক অস্বস্তি দেখা দিলে উপস্থিত চিকিৎসক ও দলীয় নেতা-কর্মীদের পরামর্শে ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়।

বর্তমানে তিনি সৈয়দপুর সেনানিবাসে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত তাঁকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, ‘মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সেনানিবাসে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হবে।’

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর