পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে তিনদিন

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা তিনদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। একই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে।

মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ।

স্থলবন্দর সূত্র জানায়, নির্বাচন উপলক্ষ্যে ২১ এপ্রিল মঙ্গলবার থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত টানা বন্ধ থাকবে আমদানি–রপ্তানি। শুক্রবার সরকারি ছুটির কারণে সেদিনও আমদানি–রপ্তানি হবে না। সাপ্তাহিক ছুটিসহ চারদিন পর শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে আবারও সচল হবে স্থলবন্দর।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘সাপ্তাহিক ছুটিসহ চারদিন বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও শুক্রবার থেকে ইমিগ্রেশন চেকপোষ্ট চালু থাকবে। তিনদিন পর চেকপোষ্ট দিয়ে ভারত, নেপাল ও ভূটানে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।’

 

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর