গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা 

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:১২ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাহউদ্দিন নামে আরেক শিবিরকর্মী আহত হয়েছেন।

রোববার দুপুর ৩টার দিকে উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা হয়। নিহত সাইফুল্লাহ বারী (২২) বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। 

স্থানীয়রা জানায়, তফসিল অনুযায়ী গত ১৬ জুন ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ওইদিন বিকেলে স্থানীয় মাসুম কামালের নেতৃত্বে কয়েকজন মনোনয়নপত্র জমা দিতে আসে। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ মাসুম কামালকে জানান, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের একজন প্রশাশনিক কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাই তাকে নির্বাচনে অংশ নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে। এসময় মাসুম ও তার লোকজন তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন ও ধস্তাধস্তি করেন।  এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক। 

প্রধান শিক্ষক হাবিবুল্লাহ জানান, তিনি আজ দাপ্তরিক কাজে বোনারাপাড়া শিক্ষা অফিসে যান। কাজ শেষ করে একটি চায়ের দোকানে অপেক্ষা করছিলেন। এসময় আগের ওই ঘটনার জের ধরে মাসুম কামালের হয়ে মুকুল, রবিউল, পলাশ, আশরাফসহ বোনারাপাড়ার বাটিয়া এলাকার কয়েকজন প্রধান শিক্ষক হাবিবুল্লাহকে গালিগালাজ করেন।

এসময় পাশে থাকা হাবিবুল্লাহর ভাতিজা শিবিরকর্মী মোফাচ্ছের প্রতিবাদ করেন। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে মোফাচ্ছেরের রাজনৈতিক সহকর্মী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিন প্রতিবাদ করেন। এরই একপর্যায়ে মুকুলের নেতৃত্বে তার লোকজন সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং অভিযুক্তদের মধ্যে আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

গত ১৬ জুন প্রধান শিক্ষক অভিযোগ দিয়েছিলেন কিনা এমন প্রশ্নে ওসি বলেন, ‘কাগজপত্র দেখে বলা যাবে।’

 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর