নাশকতার মামলায় সাবেক এমপির স্ত্রী কারাগারে

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম

পঞ্চগড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সরকার উৎখাত ও নাশকতা চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিন না মঞ্জৃর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরজন হলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বাড়িতে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২০ জুলাই সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১০/১২০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন। 

মামলাটি করেন সদর থানার এসআই মানিক মিয়া। ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি আলোচিত মামলায় এক নম্বর আসামি ছিলেন সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। মামলায় অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীসহ ১১০ থেকে ১২০ জন আসামি ছিলেন। কাজী মৌসুমী উচ্চ আদালতে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। আজকে পূর্ণাঙ্গ শুনানি ছিল। তারা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তাদের জামিনের বিরোধিতা করি। নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। কিন্তু তারা আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। কেক কাটে এবং জয় বাংলা বলে স্লোগান দেয়। তারা মানুষকে বিভ্রান্ত করে। আমরা এই বিষয়গুলো আদালতে উত্থাপন করি। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, একটি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি কাজী মৌসুমী এবং ৬ নম্বর আসামি নিলুফার ইয়াসমিনকে মহামান্য হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন দেন। আমরা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নির্দিষ্ট সময়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে তাদের আত্মসমর্পণ করিয়ে জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করি, আইনের মাধ্যমেই অচিরে তাদের জামিন মঞ্জুর করাতে পারব।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর