তেঁতুলিয়ায় ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভে ঘুষের অভিযোগ

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা রেহেনা বেগম উর্মি নামে এক নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

বুধবার তেঁতুলিয়া থানায় মামলাটি করেন উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন। মামলায় রেহেনা বেগম উর্মিসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে গত সোমবার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফেসবুক লাইভে এসে রেহেনা বেগম উর্মি অভিযোগ করেন, তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ইউএনও আফরোজ শাহীন খসরু তার কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই অভিযোগে তিনি জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেন।

অভিযোগপত্রে বলা হয়, তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকার বাসিন্দা রেহেনা বেগম উর্মি তার ছেলের কর্মসংস্থানের জন্য ইউএনওর কাছে গেলে তাকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ জন্য তিন লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ছেলের চাকরির আশায় ধারদেনা করে তিনি গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় এক লাখ ৮০ হাজার টাকা দেন বলে দাবি করেন। চাকরি হওয়ার পর বাকি টাকা পরিশোধের কথা ছিল। তবে টাকা নেওয়ার পরও দীর্ঘদিন চাকরি না দেওয়ায় তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন।

এদিকে গত ২৪ জুন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে ইউএনও আফরোজ শাহীন খসরুকে তেঁতুলিয়া থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বদলি করা হয়। বদলির পর উপজেলা পরিষদ চত্বরে ফেসবুক লাইভে এসে ওই নারী তার অভিযোগ প্রকাশ করেন।

লাইভে রেহেনা বেগম উর্মি বলেন, ‘আমাকে জেলে দেন, ফাঁসি দেন, কিন্তু আমার টাকাটা ফেরত দেন। আমি গরিব মানুষ। টাকার চিন্তায় ঘুমাতে পারি না। হয় আমার ছেলেকে চাকরি দেন, না হয় টাকা ফেরত দেন।’ তিনি আরও দাবি করেন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তোলার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানির হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন দাবি করে গত মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মামলার বাদী মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘আমি ওই নারীকে চিনি না। তার সঙ্গে কোনো দিন আমার দেখা হয়নি। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি বাতিল হয়েছে। সেখানে তার ছেলের নামে কোনো আবেদনও নেই। পুরো বিষয়টি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।’

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াও চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর