ঠাকুরগাঁও জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

ফজলুর রহমান ওই গ্রামের মহসিন আলীর ছেলে।

ফজলুর রহমানের ভাই শাহাজান আলী জানান, আমন ধানের চারা লাগানোর জন্য জমি হাল চাষ করতে সকালে বাড়ি থেকে পাওয়ার টিলার নিয়ে দুই ভাই মাঠে যান। ফজলুর রহমান পাওয়ার টিলার দিয়ে জমির চাষ শুরু করেন। আর শাহজান আলী পাশের জমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পরে শাহাজান আলী দেখেন পাওয়ার টিলার একাই চলছে আর চালক ফজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েছেন।

পরে শাহাজান আলীসহ আশপাশের লোকজন দৌড়ে দেখেন ফজলুর রহমান মারা গেছেন। পরে ফজলুর রহমানের মরদেহ মাঠ থেকে বাড়িতে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ফজলুর রহমানের অকাল মৃত্যু পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিন আগেও জামালপুর ইউনিয়নে বৃষ্টির সময় মাঠে পাট কাটতে গিয়ে বাবা ছেলে নিহত হয়। যেহেতু বৃষ্টির সময় যেহেতু বৃষ্টির সময় বজ্রপাত হচ্ছে এ কারণে বৃষ্টির সয়ম সকলকে নিরাপদ স্থানে থাকা উচিত।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর