পাটগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১:১০ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।

আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।

এর আগে সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীরা জানায়, সীমান্তে শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকেরা। বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসামাত্রই বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা প্রদান করে। এ সময় বিএসএফ পিছু হটেন ।

বিজিবি জানায়, এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর