চিকিৎসাসেবার ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবই: প্রতিমন্ত্রী আজাদ

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

চিকিৎসাসেবা ক্ষেত্রে সিন্ডিকেটকারীদের নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট–মিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক, আমরা তাদের নির্মূল করবই।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থসেবা পৌছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।

তিনি বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব। চালু করতে না পারলে এই কমিটির সভাপতি এক সেকেন্ড থাকারও ইচ্ছে আমার নেই। বাইপাস সড়ক ও রেলের ভালো বগির জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুরোধ করেছি সেগুলোও বাস্তবায়ন হবে। 

সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায় সেজন্য তিনি সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

যা বললেন সারজিস আলম
একই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যেদিন আলাদা মত থাকবে না, কিংবা আলাদা মতকে কণ্ঠরোধ করা হবে, ওইদিন ক্ষমতাসীন যে কোন দল বলি, সরকার বলি, আর লাইলে থাকবে না।

সারজিস আলম বলেন, আমাদের আলাদা মত থাকবে এবং থাকতে হবে। ক্ষমতাসীনদের এটা সাদুবাদ জানানো উচিত। কারণ দেখবেন আপনাদের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যাদের কাজ দেখে আপনাদেরই মনে হবে ঠিক করছে না।

এনসিপি নেতা সারজিস বলেন, এখন যেভাবে রোগ ছড়াচ্ছে তা উদ্বেগের। পঞ্চগড়ে ১০০ জনকে পরীক্ষা করলে অন্তত ১০ জনের ক্যান্সার ধরা পড়বে। ডায়াবেটিসের মতো ক্যান্সারও ছড়াচ্ছে। এর জন্য আমাদের পঞ্চগড়ের কিছু সংস্কার দরকার। পঞ্চগড়ের মহাসড়কটি ধুলোবালি ও দুর্ঘটনায় মরণঘাতী হয়ে উঠেছে। প্রত্যেক সপ্তাহে এই সড়কে মানুষকে জীবন দিতে হয়। আমাদের এই করতোয়া সেতুটি ভেঙে গেলে পঞ্চগড় ছিটমহল হয়ে যাব। এ সময় তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দেড়শ শয্যার নতুন ভবন চালু করা, চিকিৎসক ও যন্ত্রাংশ সংকটের সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।।

গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও ঘটনাস্থলেই মারা যায়। আহতদের...
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার দুপুরে উপজেলার উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের ক্ষেতলাল দুজনকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে উপজেলার পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের গোলাগুলি হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার তোলারাম কলেজ সংলগ্ন ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ গোলাগুলি হয়। এ ঘটনায়...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার...
একটি বাড়ি সংস্কার করতে গিয়ে দেয়ালের ভেতরে সিলগালা অবস্থায় পাওয়া গেছে এক বিশাল সোনার স্তূপ। উদ্ধার এই সোনার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ইউরো বা প্রায় ১২০ কোটি টাকা। পূর্ব ফ্ল্যান্ডার্সের ওই বাড়িটিতে...
ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুই সিটি করপোরেশন। দক্ষিণ সিটিতে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য বসানো হচ্ছে নতুন ডাস্টবিন। গাছ লাগানোর পাশাপাশি উত্তর সিটিতে শুরু...
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর