দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এ দুঘর্টনা হয়। 

দুঘর্টনায় নিহত দুজন হলো- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টু ছেলে রিফাত ইমন (২২) ও একই এলাকার কামরুজ্জামান বাবলু এর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)। 

স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ইমন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, তবে এই দুর্ঘটনার পর ট্রাকচালক ও  হেল্পার পলাতক রয়েছে, স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর