রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে রাতেই মামলা করে পুলিশ।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ এএম

রংপুর নগরীর মাছুয়াপাড়া থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে রাতেই মামলা করে পুলিশ।

নিহতরা হলেন–রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, সদ্য মাস্টার্স পাস করা মেয়ে প্রার্থী চক্রবর্তী ও পঞ্চম শ্রেণির স্কুলছাত্র ছেলে প্রীয়ম চক্রবর্তী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর নগরীর দাসপাড়ার নির্মাণাধীন এই বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়মকে নিয়ে বসবাস করতেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল। অবসর জীবনে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন তিনি। 

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাড়ির বাইরে খেলতে দেখা যায় পঞ্চম শ্রেণির ছাত্র প্রীয়মকে। সন্ধ্যার পর থেকেই বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বাড়িটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্বজনেরা বাড়িতে এসে কাউকে না পেয়ে পুলিশকে খবর দেন। পরে গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চিলেকোঠা, ছাদ ও খাটের ওপর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছেলের মুখ বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। সেই সাথে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-ডিসি) সনাতন চক্রবর্তী বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করে দেখা হচ্ছে।

নেত্রকোণার দুর্গাপুরে গলা টিপে ও কুঠারের আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই জামাতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা ও তার স্ত্রী হ্লাপাই মারমা।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে তাদের আদালতে হাজির করা...
যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ইরানের ওপর যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। রয়টার্স জানিয়েছে এ খবর।
নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এনটয়ইন। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নতুন এলএনজি কার্গো আসায় ৩ দিন পর ফের চালু হয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট ভাসমান টার্মিনাল। এতে মধ্যরাত থেকেই গ্রিডে বেড়েছে সরবরাহ।
আজ বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সেখানে পৌঁছানোর পর গার্ড অব অনার প্রদান করা হবে।
লোডিং...

এলাকার খবর