ষড়যন্ত্রকারীরা মানুষকে বিভ্রান্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

দেশে কোনো সারের সংকট নেই, ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খল কাজে নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার দুপুরে দিনাজপুরের হিলির বোয়ালদাড় স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। 

কুড়িগ্রামের সারের ঘটনা ও যশোরের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘বিগত ১৯ বছর ধরে যারা বাংলাদেশকে লুটপাট করে ফোকলা করেছে এবং মানুষের অধিকার হরণ করেছিল, তারাই এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।’ 

এসব অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। সেই সাথে অন্যায় ও বিশৃঙ্খলাকারীদের বিচার নিশ্চিত করারও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‌‌‘সার ও বিদ্যুতের সমস্যা কথা বলে পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামে সারের জন্য বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। পরে দেখা গেল যারা গুদাম ভেঙে সার নিয়েছিল তারাই আবার নিজেরা মাথায় করে এনে সার ফেরত দিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই খানে সারের কোনো সমস্যা ছিল না।’

তিনি আরও বলেন, ‘যশোরের এক জায়গায় নাকি বিদ্যুতের কারণে মাছ মারা গেছে। সে এলাকাতে বিদ্যুৎ ছিল না মাত্র ৪০ মিনিট। আপনাদের সবার পুকুর আছে,মাছের চাষ আছে, বিদ্যুৎ না থাকলে কি মাছ মারা যায়।’

মন্ত্রী বলেন, ‘যারা ১৯টা বছর বাংলাদেশের মানুষকে একটা জেলখানার মধ্যে রেখে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে, গুম, সন্ত্রাস ও খুনের রাজত্ব কায়েম করেছিল, লুটপাটের রাজত্ব কায়েম করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়েছে,তারাই কিন্তু এই সাধারণ মানুষকে উসকানি দিয়ে বিপথগামী করার চেষ্টা করছে। কাজেই এই সমস্ত কথা বলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন সে বিষয়ে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর