কুড়িগ্রামে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুটের অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানায়, ভোর থেকে বন্দবের ইউনিয়নে মিতা হাসান ট্রেডার্স গুদাম ঘরের সামনে সার নিতে জড়ো হন কৃষকরা।  সকাল ৯টার দিকে ডিলার মতিউর রহমান কৃষকদের জানান পুলিশ এনে সার বিতরণ করা হবে। এরপর প্রায় ২ ঘণ্টা পার হলেও কেউ না আসায় উত্তেজিত কৃষকরা গুদাম ঘরের দরজা ভেঙে প্রায় দেড়শো বস্তা সার নিয়ে যান। 

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া জানান, সার লুটের কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হচ্ছে। 

যদিও এই বিষয়ে সার ডিলার মতিউর রহমানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫; আর তাদের জন্য শিক্ষক ১৩ জন ও কর্মচারী ৪ জন। এই চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনুপস্থিতি ও দুর্বল...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে...
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তারা ভারতে ফিরে...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের...
ঢাকায় নিজের ভোটার এলাকা পরিবর্তন করলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হলেন সাবেক অন্তর্বর্তী সরকারের...
৬১ বছরেও কোনো কাঠামোগত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ভবনের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তারা। ফলে, চরম আতঙ্কে রোগী ও চিকিৎসকরা।...
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর