ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৩০ জন কোমলমতি শিক্ষার্থী। এছাড়া এই ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, যারা বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন। 

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলমান। বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, মিড ডে মিলের নষ্ট দুধ খাওয়ার পরে তাদের পেট ব্যথা শুরু হয়। একে একে অসুস্থ সংখ্যা বাড়তে থাকলে অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের সাতটি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু হয় গত জানুয়ারি মাসে।
রোববারে কি ডিম ও পাউরুটি, সোমবার দুধ ও পাউরুটি, মঙ্গলবার কলা ও বিস্কুট, বুধবার ডিম ও পাউরুটি, বৃহস্পতিবার ডিম পাউরুটি মিড ডে মিল হিসাবে উপজেলার ১৩৮ টি প্রাথমিকের শিক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছে।

ডিম, পাউরুটি, কলা সরবরাহ করে স্থানীয় সংস্থা ইএসডিও। দুধ সরবরাহ করে আরডি নামে আরেক সংস্থা। এছাড়াও বিস্কুট সরবরাহ করে প্রাণ কোম্পানি।

কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া নিহতের...
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। তার বরাত দিয়ে পুলিশ বলছে,...
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া...
রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহাম (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর