পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত দুই দিনে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এ প্রেক্ষিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ করে কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির যান্ত্রিক ত্রুটি মেরামতে তারা কাজ করছেন। তবে কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না। 

তিনি আরও জানান, সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে কেন্দ্রের তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। এক নম্বর ইউনিটের ক্যাবল নষ্ট হয়ে যায় এবং তিন নম্বর ইউনিটের গ্রিডে সমস্যা দেখা দেয়।

কর্তৃপক্ষ জানায়, উৎপাদন বন্ধ হওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।  অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে প্রতিদিন ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।

এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ওভারহোলিংয়ের (সংস্কার) কাজ চলায় ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে।

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। মঙ্গলবার বিকেলে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ...
ফরিদপুরে পৃথক দুটি অভিযানে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ সাফায়েত আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। মঙ্গলবার বিকেলে...
যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর