দিনাজপুরে চুরির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য কারাগারে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ পিএম

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোশেড থেকে রেল ইঞ্জিনের ৩২টি ব্যাটারি চুরির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ওই সাত সদস্য দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারা যাওয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য  সহকারী পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম , হাবিলদার ইমদাদুল হক, সিপাহী তৌহিদুল ইসলাম, সিপাহী আব্দুল্লাহ আল মামুন, সিপাহী শাহিন মিয়া, সিপাহী ছোটন চক্রবর্তী ও সিপাহী মাহবুবুর রহমান।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চিফ ইন্সপেক্টর মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বতীপুর জিআরপি থানা সূত্রে জানা যায়, পার্বতীপুর লোকোশেড থেকে গত বছরের ৪ নভেম্বর রাতে চারটি লোকোমোটিভ রেলইঞ্জিনের ৩২ ব্যাটারি চুরি হয়ে যায়। প্রতিটি ব্যাটারির মূল্য ৪৫ হাজার টাকা। এরপর ১০ নভেম্বর লোকো ইনচার্জ মো. কাফিউল ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে পার্বতীপুর রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা করেন।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নরুল ইসলাম জানান, মামলাটি তদন্ত করেন সৈয়দপুর রেলওয়ে জেলার গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ জানান, চুরির সময়কার ১ ঘন্টা ৭ মিনিটের ফুটেজে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। চুরির সময় সকলে নিজস্ব ইউনিফর্ম পরা অবাস্থায় ছিলেন। এ ছাড়াও ঘটনায় অনেক প্রত্যক্ষদর্শীও জড়িতদের বিরুদ্ধে সাক্ষী দেয়। এ ঘটনায় চলতি বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ওই সাত সদস্য দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে বিচারক ওই সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর