সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিল। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো— মঙ্গলী পাত্র, সাবিত্রী পাত্র, সুচিত্রা পাত্র ও ৮ বছরের শিশু ঋতু পাত্র। তারা সবাই জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটের বটেশ্বর থেকে লেগুনাটি একটি বিয়ের অনুষ্ঠানে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় দরবস্ত বাজারে এসে পৌঁছালে গরুবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর মার যায় আরও ১ জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ–পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর