বাস–অটোরিকশা সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসানসহ নিহত ২

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম

বাস–অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান পাগল হাসান।

দুর্ঘটনায় নিহত অপরজনের নাম আব্দুছ ছাত্তার। পাগল হাসানের বাড়ি সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। ছবি: সংগৃহীত পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ছাতক সেতু এলাকার পৌঁছালে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুজন মারা যান।

সঙ্গীত শিল্পী পাগল হাসান মরমি সাধক হাছন রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, দুর্বিন শাহের অসংখ্য কালজয়ী গান গেয়েছেন। পাগল হাসান গীতিকার, সুরকার ও শিল্পী। পাগল হাসানের ‘জীবন খাতায়’ গানটি সারা দেশে সবচেয়ে জনপ্রিয় একটি গান। মাটির বালা খানা, কলঙ্কী, গ্রামেগঞ্জে, মন আমার মরা নদীসহ অসংখ্য গান করেছেন তিনি।

ভিডিও দেখুন:

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর