সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন–জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে রেদোওয়ান আহমদ, একই গ্রামের আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন ও একই গ্রামের বাসিন্দা মঞ্জুর আহমদ।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে জকিগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে তিনজন মোটরসাইকেল আরোহী বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় সড়কে দাঁড় করানো একটি ট্রাক্টরে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, মোটরসাইকেলে ওই তিনজন যখন সিলেটের দিকে যাচ্ছিলেন, তখন ঝড়-বৃষ্টি হচ্ছিল। ঝড়ের মধ্যে সড়ক অন্ধকার থাকায় মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা দেয়। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর