সুরমায় প্রবল স্রোতে নৌকাডুবি, নিখোঁজ ৩

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৩:৫৯ পিএম

সুনামগঞ্জে সুরমা নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। নৌকায় থাকা আরো চারজনকে স্থানীরা ও পুলিশ জীবিত উদ্ধার করেছে। 

মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। গত দুদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে ঢলের পানির তীব্র স্রোতের কবলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন আজমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫)। 
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাতে চালিত খেয়া নৌকা করে আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪ জনকে উদ্ধার করেন। 

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানিয়েছেন, নৌকাডুবিতে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। শিশুসহ জীবিত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর