সিলেট অঞ্চলের নদ-নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৯:৫১ এএম

বৃষ্টি কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে। তবে বেশিরভাগ নদনদীর পানি এখনো বইছে বিপৎসীমার ওপরে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগে জেলার ৭ লাখ মানুষ। 

পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় সিলেট আবহাওয়া অফিস।

এদিকে, নদ-নদীর পানি বাড়তে থাকায় নগরবাসীদের মনে শঙ্কা দেখা দিয়েছে। তৃতীয় বারের মত বন্যা কবলিত হয়ে সর্বস্ব হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।  

বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার সকল নদ-নদীর পানি। তবে উজানের ঢল নতুন করে তলিয়েছে জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায়। ৪ উপজেলায় পানিবন্দি ৬ লাখ মানুষ। মৌলভীবাজারে পানি কমতে শুরু করলেও কুশিয়ারা ও মনু বিপৎসীমার ওপরে বইছে। রাজনগর ও সদর উপজেলার ২০টি গ্রাম এখনো পানির নিচে। পৌর শহরের বাসিন্দারা এখনও পানিবন্দীরা আছেন দুর্ভোগে। 

এদিকে, ফেনীর মহুরী ও কহুয়া নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে বাঁধের ৫টি স্থান ভেঙে তলিয়ে আছে ২৮ গ্রাম। এছাড়া নেত্রকোণা, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর