মৌলভীবাজারে বানের পানিতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৫:২১ পিএম

মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা যায়নি। শুক্রবার সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন। 

একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তিনি পানির নিচে তলিয়ে যান।

খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, ‘শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা নিকট আত্মীয়রা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।’

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ‘সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চারদিকে তল্লাশি অব্যহত রেখেছি।’ 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর