সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা হয় ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড়সহ বিভিন্ন মালামাল। এগুলো বালুবাহী একটি ট্রাকে অভিনব কায়দায় রাখা হয়েছিল। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বর্ণিত স্থান দিয়ে বালুভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়। এ সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল সাড়ে...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর