মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, শরীরে স্কচটেপে জড়ানো ছিল গাঁজা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। এ সময় নিহত জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (২২) চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও আহত আজগর আলী (৫০) একই উপজেলার কালিশিরি গ্রামের আলী হোসেনের ছেলে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. রেজাউল হক জানান, রোববার সকালে জাকির হোসেন (২২) ও আজগর আলী (৫০) চুনারুঘাট উপজেলা থেকে মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে পৌঁছামাত্রই মহাসড়কে থাকা একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে জাকির হোসেন নিহত হন এবং আজগর আলী (৫০) আহত হন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, স্থানীয় লোকজন জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা দেখতে পান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আহত আজগর আলীকে আটক করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
ছাত্র সংসদ মানেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর। হলের খাবারের মান বাড়ানো, আবাসন সংকট দূর করা আর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর