সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জের দোয়ারাবাজারের মংলারগাঁওয়ের আকাশ দাসকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার থানার পুলিশ আকাশ দাসকে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালতের পুলিশ পরিদর্শক আকবর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আকাশ দাসের নামে ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে আজ সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তোলা হয়। 

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ফেসবুকে ধর্মীয় বিষয়ে একটি পোস্ট দেন দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানরা ক্ষুব্ধ হয়। রাত ৯টায় পুলিশ আকাশ দাসকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। এসময় থানার বাইরে উত্তেজিত জনতা বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর